1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ১৬তম ই-আইকন ওয়ার্ল্ড কনটেস্টে চ্যাম্পিয়ন ঢাকা রেসিডেনসিয়াল

  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ‘১৬তম ই-আইকন ওয়ার্ল্ড কনটেস্ট’ এ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের টিম (অরূপ-বিট) মাধ্যমিক ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়।

অনুষ্ঠানে ৩৭ দেশের ২৪২ টি প্রজেক্ট জমা হয়। যার মধ্যে মোট ১০টি প্রজেক্ট ফাইনালের জন্য নির্বাচিত হয়। ১০টি প্রজেক্ট ছিল বাংলাদেশ, ফিলিপাইন, থাইল্যান্ড, রুয়ান্ডা, মলদোভা, উজবেকিস্তান ও থাইল্যান্ডের।

প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল ‘SDG3’ এর বাস্তবায়নে ওয়েব অ্যাপ তৈরি করা। প্রতিযোগিতার ২টি ধাপ ছিল। প্রথম ধাপে- বাংলাদেশ-কোরিয়া টিমের সঙ্গে অনলাইনে কোলাবোরেশন ১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত। দ্বিতীয় ধাপ ছিল সরাসরি দক্ষিণ কোরিয়ায় গমন করে প্রকল্প উপস্থাপন ২ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত।

শিক্ষার্থীদের একজন শিক্ষকের তত্ত্বাবধায়নে ওয়েব অ্যাপের পরিকল্পনা তৈরি করে তা উপস্থাপন করতে হয়। উপস্থাপনের প্রথম ধাপে ছিলো- পোস্টার ডিজাইন, প্রেজেন্টেশন, ভিডিও এবং সর্বশেষ ব্যবহারিক উপস্থাপনা।

গত ৭ আগস্ট চূড়ান্ত প্রতিযোগিতায় দক্ষিণ কোরিয়ার ৩টি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও স্যামসংয়ের উর্ধ্বতন কর্মকর্তার বিচারিক শ্রেষ্ঠত্বে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের টিম (অরূপ-বিট) মাধ্যমিক ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়।

সেখানে শিক্ষক হিসেবে ছিলেন কলেজের আইসিটি বিভাগের প্রভাষক সৈয়দ মাহবুব হাসান আমিরী, শিক্ষার্থী ছিল দ্বাদশ শ্রেণির মো. শফিউল আলম সিদ্দিকী শ্রেষ্ঠ এবং এসএসসি ২০২৬ এর পরীক্ষার্থী অরণ্য আবীর খান প্রাপ্য।

অরূপ-বিট টিমের ওয়েব অ্যাপের বিষয়বস্তু ছিল SDG3 বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের স্ক্রিন টাইম কমিয়ে আনা। SDG3 এর পর্ব ৩.৪ এবং 3.D বাস্তবায়ন। অরূপ-বিট টিমের ওয়েব অ্যাপের নাম ‘লাইট হাউজ’।

বর্তমানে লাইট হাউজ অ্যাপটি arupbit.com এ পাওয়া যায়। এখানে উল্লেখযোগ্য ওয়েব অ্যাপের সঙ্গে শিক্ষার্থীদের স্ক্রিন টাইম কমানোর জন্য একটি এআই হার্ডওয়‍্যার ব্যবহার করা, যা শিক্ষার্থীদের সব সময় তাদের কাজে অ্যাসিস্ট করে থাকে। যেন কোনক্রমে শিক্ষার্থী অতিরিক্ত লোড নিয়ে সমস্যায় না পড়ে এবং অ্যাপটি স্ক্রিন থেকে দূরে রাখতে সহায়তা করে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন