1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

কার্ড দিয়ে বিদেশে অনুমোদিত শিক্ষাব্যয় পরিশোধের সুযোগ

  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

বিদেশে পড়াশোনার টিউশন ফি ও অন্যান্য অনুমোদিত শিক্ষাব্যয় পরিশোধে আন্তর্জাতিক ডেবিট, প্রি–পেইড ও ক্রেডিট কার্ড ব্যবহারের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও অনলাইনে শিক্ষা-সংক্রান্ত অর্থ পরিশোধের প্রক্রিয়া সহজ হবে।

আজ সোমবার জারি করা এক প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক বলেছে, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো শিক্ষার্থী বা তাঁর শিক্ষার ব্যয় বহনকারী ব্যক্তির নামে এসব কার্ড ইস্যু করতে পারবে। বিদেশি বিশ্ববিদ্যালয় ও ভর্তি প্ল্যাটফর্মে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে অর্থ পরিশোধের চাহিদা বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, শিক্ষাব্যয় পরিশোধের জন্য এই লেনদেন ভ্রমণ কোটার সঙ্গে সমন্বয় করা হবে না। অর্থাৎ শিক্ষার জন্য অনুমোদিত এই অর্থ পরিশোধ বিদ্যমান ভ্রমণসুবিধার বাইরে আলাদাভাবে বিবেচিত হবে।

শিক্ষার্থীর নামে অথবা যিনি শিক্ষাব্যয় বহন করছেন, তাঁর নামে এই কার্ড ইস্যু হবে। নিয়ন্ত্রণ–সংক্রান্ত সব প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে এডি ব্যাংক। নির্ধারিত সময়সীমার মধ্যে শুধু অনুমোদিত শিক্ষা-সংক্রান্ত ব্যয় পরিশোধের জন্য এই কার্ড ব্যবহার করতে হবে।

এডি ব্যাংকগুলোকে যথাযথ রেকর্ড সংরক্ষণ ও নির্ধারিত পারপাস কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকে সব লেনদেনের প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন