1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

সাউথইস্ট ব্যাংক ও ট্রপিক্যাল হোমস্ লিমিটেডের মধ্যে চুক্তি

  • Update Time : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

সাউথইস্ট ব্যাংক পিএলসি. ও ট্রপিক্যাল হোমস্ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির আওতায় ট্রপিক্যাল হোমস্ লিমিটেডের গ্রাহকরা তুলনামূলক কম সুদ হারে এবং অন্যান্য বিশেষ সুবিধা সহ সাউথইস্ট হোম লোন উপভোগ করবেন।

সাউথইস্ট ব্যাংক পিএলসি এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মাছুম উদ্দিন খান এবং ট্রপিক্যাল হোমস্ লিমিটেডের পরিচালক (সেলস এন্ড মার্কেটিং), এম হক ফয়সাল তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী, ট্রপিক্যাল হোমস্ লিমিটেডের জেনারেল ম্যানেজার (সেলস্), মোহাম্মদ রাকিব হোসেন এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন