বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির প্রতিনিধি দল মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে বিজন কান্তি সরকারের নিজ কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলেন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব জনাব মোঃ আব্দুল খালেক। সাক্ষাৎকালে অ্যাসোসিয়েশনের মহাসচিব জনাব গোলাম মোঃ রাজ্জাক, সহ-সভাপতিসহ বিভিন্ন পদমর্যাদার সম্পাদকীয় ও কার্যনির্বাহী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎ ও আলোচনায় নেতৃবৃন্দ সেক্রেটারিয়েট সার্ভিস এসোসিয়েশনের কর্মকর্তাদের সার্বিক কল্যাণে বিভিন্ন যৌক্তিক দাবি-দাওয়া বাস্তবায়নে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর আন্তরিক সহযোগিতা কামনা করেন। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার প্রতিনিধি দলের উত্থাপিত বক্তব্য ও বিভিন্ন দাবি-দাওয়া ধৈর্য সহকারে শোনেন। পর উপস্থিত নেতৃবৃন্দকে আশ্বস্ত করে তিনি বলেন, বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস এসোসিয়েশনের প্রশাসনিক কর্মতৎপরতা ও যৌক্তিক বিষয়গুলোতে সরকারের পক্ষ থেকে পূর্বের ন্যায় ভবিষ্যতেও সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।