1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

সাউথইস্ট ব্যাংক পিএলসি’র উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

সাউথইস্ট ব্যাংক পিএলসি সম্প্রতি বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের আওতায় মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করেছে।

২৪ জন উদ্যোক্তা এই কর্মসূচিতে অংশগ্রহণ করে হাতে কলমে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং তাদের ব্যবসায়িক পরিকল্পনা সফলভাবে উপস্থাপন করেন।

২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী এম. এ. কাশেম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম।

বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রাম বিভাগের অতিরিক্ত পরিচালক মো. নজরুল ইসলাম, যুগ্ম পরিচালক মো. আইয়ুব আলী এবং সাউথইস্ট ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবিদুর রহমান চৌধুরী ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অতিথিরা প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের সফলতা ও ভবিষ্যৎ উদ্যোক্তা জীবনের জন্য শুভকামনা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন