1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

চাঁদাবাজদের ভোটের মাধ্যমে প্রতিহত করতে হবে : জামায়াত নেতা আব্দুল মান্নান

  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

চাঁদাবাজদের ভোটের মাধ্যমে প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং ঢাকা-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী সহকারী অধ্যাপক ড. আব্দুল মান্নান।

তিনি বলেছেন, যারা আওয়ামী লীগের ভূমিকায় আবির্ভূত হয়ে সারা দেশে সন্ত্রাসী, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, লুটপাট, দখলদারিত্বে মেতে উঠেছে তারা নতুন বাংলাদেশ বিনির্মাণে বাধাগ্রস্ত হয়ে দাঁড়িয়েছে। তরুণ প্রজন্ম এদেরকে নব্য ফ্যাসিবাদ হিসেবে বিবেচনা করে বয়কট করবে।

রোববার (৫ অক্টোবর) রাজধানীর ধোলাইখালে ঢাকা-৬ সংসদীয় আসনের নাগরিক উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
আব্দুল মান্নান বলেন, যেই দলের নেতারা এখন বলছেন ক্ষমতায় গিয়ে তারা এক বছরে দেড় কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টি করবেন, তারা বিগত সময়ে ১০ বছর ক্ষমতায় থেকে কী করেছেন জাতি দেখেছে। দেশকে যারা দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে তাদের দ্বারা নতুন বাংলাদেশ গড়ে তোলা অসম্ভব। নতুন বাংলাদেশ গড়তে হলে সৎ, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত দলের হাতে দায়িত্ব দিতে হবে। তবেই জনগণের প্রত্যাশিত বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠন সম্ভব হবে। জামায়াতে ইসলামী জাতিকে বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

সূত্রাপুর উত্তর থানা আমির মো. রবিউল ইসলামের সভাপতিত্বে এবং সূত্রাপুর পূর্ব থানা আমির নোমান শিকদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন সূত্রাপুর-ওয়ারী জোন পরিচালক ও ঢাকা-৬ সংসদীয় আসন কমিটির নির্বাচন পরিচালক মো. কামরুল আহসান হাসান, জোন টিম সদস্য মাওলানা নেছার উদ্দিন, সূত্রাপুর দক্ষিণ থানা আমির দাইয়ান সালেহীন, ওয়ারী পূর্ব থানা আমির মোতাসিম বিল্লাহ, ৪৪ ওয়ার্ড কাউন্সিলর পদ প্রার্থী শাহাদাত হোসেন আকন্দ, সিঙ্গটোলা জামে মসজিদের সাবেক খতিব মাওলানা আবু হানিফ নেছারী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন