1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

শুক্রবার ২ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য গাজীপুরের কয়েকটি এলাকায় শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৩টা থেকে ২ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, জরুরি রক্ষণাবেক্ষণ কাজে আগামী ২৮ নভেম্বর (শুক্রবার) বিকেল ৩টা হতে ৫টা পর্যন্ত জিটিসিএল-এর গাড়ারণ বাল্ব স্টেশন বন্ধ থাকবে বিধায় জয়দেবপুর, টঙ্গী, কোনাবাড়ি, শফিপুর ও চন্দ্রা এলাকার সকল শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন