1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

আইসিবি কর্মচারী ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের শপথগ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) কর্মচারী ইউনিয়নের (২০২৫-২৭) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে মোঃ জামাত আলী সভাপতি ও তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

রবিবার (৩০ নভেম্বর) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সম্প্রতি আইসিবি প্রধান কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুই বছরের জন্য অন্যান্য পদে নির্বাচিতরা হলেন নজির আহাম্মদ, ঊর্ধ্বতন সহ-সভাপতি; মোঃ হাছান খান ও সাইফুর রহমান, সহ-সভাপতি; জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক; মোঃ আনারুল ইসলাম ও মোঃ আল-মামুন প্রধান, সহ-সাধারণ সম্পাদক; মোহাম্মদ আলী আজীম খান, কোষাধ্যক্ষ; মোঃ ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক এবং মোঃ ইমতিয়াজ হোসেন দুলাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক; মোঃ সোহানুর রহমান সাগর, দপ্তর সম্পাদক ও মোঃ ফয়সাল, প্রচার সম্পাদক।

আইসিবি কর্মচারী ইউনিয়নের (২০২৫-২৭) কার্যনির্বাহী পরিষদের শপথগ্রহণ ও অভিষেক অনুষ্ঠান রবিবার (২৬ নভেম্বর) আইসিবি প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

কর্পোরেশনের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নূরুল হুদা, আইসিবি’র সাবসিডিয়ারি কোম্পানিসমূহের প্রধান নির্বাহী কর্মকর্তাগণ এবং মহাব্যবস্থাপকগণ সহ বিভিন্ন স্তরের কর্মচারীগণ উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন