1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

সূচকের পতনে চলছে লেনদেন

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় অর্থাৎ বেলা ১২ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’২০ দশমিক ৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৩৩ পয়েন্টে।

শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৫ দশমিক ৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ০২ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ৯ দশমিক ৫৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৫৯ পয়েন্টে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১১৯ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৩ টির, কমেছে ২২৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮০ টি কোম্পানির শেয়ার।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন