1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

বিএমবিএর নির্বাচিত নতুন সভাপতি ফখরুল আলম, সাধারণ সম্পাদক সুদীপ ঘোষ

  • Update Time : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)-এর ২০২৫-২০২৭ মেয়াদের জন্য নতুন কমিটি নির্বাচনে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফখরুল আলম সভাপতি এবং এএমসি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুদীপ ঘোষ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

রবিবার (৪ জানুয়ারি) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিএমবিএ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ এ. হাফিজ নবনির্বাচিত নির্বাহী কমিটির সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

নতুন কমিটিতে রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নসিবুর রহমান সহ-সভাপতি এবং ব্যাংক ইক্যুইটি ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল রঞ্জন খান কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন।

এছাড়া নির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সাইডস ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গাজী মোহাম্মদ তাবক, বিডি ফাইনান্স ক্যাপিটাল হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুমন কুমার দত্ত এবং সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সোহেল রহমান।

সংগঠনের সদ্য সাবেক সভাপতি মজেদা খাতুন আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতি ফখরুল আলম’র কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন