1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

বিকেলে ইসিতে যাচ্ছে জামায়াতের ছয় সদস্যের প্রতিনিধি দল

  • Update Time : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
জামায়াতে ইসলামী
নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করতে আজ বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশন ভবনে যাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছয় সদস্যের একটি প্রতিনিধি দল।

দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে ছয় সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলে আরও থাকবেন- সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন