1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

‘কাস্টমার সার্ভিস’ বিষয়ে মার্কেন্টাইল ব্যাংকে প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
মার্কেন্টাইল ব্যাংকে

মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে ‘কাস্টমার সার্ভিস অ্যান্ড কমপ্লায়েন্ট ম্যানেজমেন্ট, বাংলাদেশ ব্যাংক গাইডলাইন্স’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত এ প্রশিক্ষণে ব্যাংকের বিভিন্ন শাখার ফ্রন্ট ডেস্কে নিযুক্ত কর্মকর্তারা অংশগ্রহণ করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান প্রশিক্ষণটি উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে তিনি বাংলাদেশ ব্যাংকের জারি করা বিভিন্ন সার্কুলার ও প্রশিক্ষকদের দেয়া গাইডলাইন্স অনুসরণের জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেন।

ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও আইসিসিডি প্রধান অসিম কুমার সাহা এবং অপারেশন্স ডিভিশনের প্রধান ও এসভিপি মুহম্মদ খোরশেদ আলম সেশন পরিচালনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রেনিং ইনস্টিউিটের প্রিন্সিপাল জাভেদ তারিক।

(বাংলাদেশের অর্থনীতি ডটকম/০৪মার্চ ২০২৫)

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন