1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে উদ্ধারের খবর নিশ্চিত করলেন ট্রাম্প

  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

ইরানে নিখোঁজ যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের পাইলটকে এক ‘সাহসী অভিযানে’ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে লিখেছেন, ‘আমরা তাকে পেয়েছি! আমার প্রিয় আমেরিকান ভাইয়েরা, গত কয়েক ঘণ্টায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইতিহাসের অন্যতম দুঃসাহসিক একটি অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়েছে আমাদের একজন অসাধারণ ক্রু সদস্য অফিসারের জন্য, যিনি একজন অত্যন্ত সম্মানিত কর্নেলও বটে, এবং আমি আপনাদের জানাতে পেরে রোমাঞ্চিত যে তিনি এখন সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন!’

গত শুক্রবার ইরান একটি যুক্তরাষ্ট্রের এফ-১৫ই স্ট্রাইক ঈগল বিমান ভূপাতিত করেছে। এটিতে একজন পাইলট এবং একজন অস্ত্র পরিচালনা কর্মকর্তা ছিলেন। তাদের মধ্যে একজনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হলেও, অন্যজন নিখোঁজ ছিলেন।

আল জাজিরা জানিয়েছে, উদ্ধার ওই পাইলটের পরিচয় প্রকাশ করা হয়নি। চলমান সংঘাতের কারণে এখনো তিনি ইরানের ভূখণ্ড ছাড়েননি, কারন এতে পাইলট ও উদ্ধারকাজে জড়িত অন্যদের জন্য বিপদের আশঙ্কা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন