1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

সাউথইস্ট ব্যাংক ও সেবা হোল্ডিংস লিমিটেডের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫
সাউথইস্ট ব্যাংক ও সেবা হোল্ডিংস লিমিটেডের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

সাউথইস্ট ব্যাংক পিএলসি ও সেবা হোল্ডিংস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে

এই চুক্তির আওতায়, সেবা হোল্ডিংস লিমিটেডের গ্রাহকরা তুলনামূলক কম সুদ হারে এবং অন্যান্য বিশেষ সুবিধা সহ সাউথইস্ট হোম লোন উপভোগ করবেন।

সাউথইস্ট ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মাসুম উদ্দিন খান এবং সেবা হোল্ডিংস লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিনহাজুল ইসলাম সিয়াম তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

সাউথইস্ট ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী, সেবা হোল্ডিংস লিমিটেডের জেনারেল ম্যানেজার মার্কেটিং ও সেলস্ মোঃ পারভেজ আনোয়ার এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

(বাংলাদেশের অর্থনীতি ডটকম/১২মার্চ)

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন