1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

বিনিয়োগকারীদের হতাশ করলো আইএফআইসি ব্যাংক

  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬

বিনিয়োগকারীদের হতাশ করলো শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি আইএফআইসি ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড প্রদান সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। ব্যাংকটি আলোচিত বছরের শেয়ারহোল্ডারদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, ব্যাংকটির ২০২৫ সালে সমন্বিতভাবে শেয়ার প্রতি ১৩ টাকা ৩২ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি ৬৩ পয়সা লোকসান হয়েছিল। প্রাকাশিত প্রতিবেদন অনুযায়ী ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান বেড়েছে।

গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪ টাকা ৯৬ পয়সা।

আগামী ২৯ জুন, সকাল ১১টায় ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আগামী ২১ মে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন