1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

ইসলামী ব্যাংকের ২ রেমিট্যান্স গ্রাহক পেলেন গিয়ার বাই-সাইকেল

  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ওয়েস্টার্ন ইউনিয়ন-এর রেমিট্যান্স ক্যাম্পইনের প্রথম দিনে গিয়ার বাই-সাইকেল পেলেন টাঙ্গাইলের গোড়াই উপশাখার গ্রাহক হামিদা বেগম এবং ঢাকার গুলশান কর্পোরেট শাখার গ্রাহক অনুপ কুমার।

ব্রুনাই দারুসসালাম প্রবাসী জাহিদ শিকদার ও আমেরিকান নাগরিক সারাহ সাবরিনা-এর পাঠানো রেমিট্যান্সের প্রেক্ষিতে তারা এই পুরস্কার পেয়েছেন।

সোমবার (৪ মে) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত ডিজিটাল র‍্যাফেল ড্রতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মোঃ আলতাফ হুসাইন।

এসময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ আবুল হাসান, ফরেন রেমিট্যান্স সার্ভিসেস ডিভিশন প্রধান মোঃ মোতাহার হোসেন মোল্লা, ওভারসিজ ব্যাংকিং ডিভিশন প্রধান মোহাম্মদ শাহাদাত হোসেন এবং ওয়েস্টার্ন ইউনিয়ন-এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এই ক্যাম্পেইনে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স গ্রহীতাদের মধ্যে ডিজিটাল র‍্যাফেল ড্র’র মাধ্যমে প্রতি ব্যাংকিং কর্ম দিবসে দুইটি করে মোট ৩৪টি গিয়ার বাই-সাইকেল উপহার দেওয়া হচ্ছে। এছাড়া রেমিট্যান্স গ্রাহকরা নিশ্চিত উপহার হিসেবে একটি দেওয়াল ঘড়ি পাচ্ছেন। ৩১ মে পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন