1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

৯ মাসে আইটি খাতে আয় কমেছে ৬ কোম্পানির

  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের ১১ কোম্পানির মধ্যে ৯টি কোম্পানি তৃতীয় প্রান্তিকের (জুলাই,২৫-মার্চ,২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। দ্বিতীয় প্রান্তিকের মত তৃতীয় প্রান্তিকেও আইটি খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ার প্রতি আয় বা ইপিএস কমেছে।

তৃতীয় প্রান্তিকে আয় কমেছে ৬ কোম্পানির। অন্যদিকে আয় বেড়েছে ১ কোম্পানির। আর লোকসান করেছে ২ কোম্পানি।

কোম্পানিগুলোর জুলাই,২৫-মার্চ,২০২৬ তৃতীয়  প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা করে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, তৃতীয় প্রান্তিকে আয় কমে যাওয়া কোম্পানির তালিকায় রয়েছে- এডিএন টেলিকম, অগ্নি সিস্টেমস, বিডিকম অনলাইন, ড্যাফোডিল কম্পিউটার্স, ই-জেনারেশন ও আইটি কনসালটেন্টস পিএলসি।

বছরের ৯ মাসে (জুলাই,২৫-মার্চ,২০২৬) এডিএন টেলিকমের শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৮৬ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছিল ২ টাকা ০৮ পয়সা। অর্থাৎ আলোচ্য সময়ে কোম্পানির ইপিএস কমেছে ২২ পয়সা বা ১১ শতাংশ।

অগ্নি সিস্টেমস

বছরের তৃতীয় প্রান্তিকে অগ্নি সিস্টেমসের শেয়ার প্রতি আয় হয়েছে ৮২ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ০৮ পয়সা। অর্থাৎ আলোচ্য সময়ে কোম্পানির ইপিএস কমেছে দশমিক ২৬ পয়সা বা  ২৪ শতাংশ।

বিডিকম অনলাইন

আলোচ্য সময়ে বিডিকম অনলাইনের শেয়ার প্রতি আয় হয়েছে ০.৪৬ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছিল দশমিক ০.৫৫ পয়সা। অর্থাৎ আলোচ্য সময়ে কোম্পানির ইপিএস কমেছে ৯ পয়সা বা ১৯ শতাংশ।

ড্যাফোডিল কম্পিউটার্স

বছরের তৃতীয় প্রান্তিকে বা ৯ মাসে ড্যাফোডিল কমিউটার্সের শেয়ার প্রতি আয় হয়েছে ০.২৫ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছিল ০.৩৬ পয়সা। অর্থাৎ আলোচ্য সময়ে কোম্পানির ইপিএস কমেছে ১১ পয়সা বা ৩০ শতাংশ।

ই–জেনারশন

বছরের ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০.৫৭ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছিল ০.৫৮ পয়সা। অর্থাৎ আলোচ্য সময়ে কোম্পানির ইপিএস কমেছে ০.০১ পয়সা বা ১ শতাংশ।

আইটি কনসালটেন্টস

বছরের ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৭০ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছিল ৩.০০ টাকা। অর্থাৎ আলোচ্য সময়ে কোম্পানির ইপিএস কমেছে ৩০ পয়সা বা  ১০ শতাংশ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন