1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করুন: ড. হেলাল উদ্দিন

  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
ঈদের আগেই পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে কারখানা মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। তিনি বলেন, পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে কারখানা মালিকদের। এটা শ্রমিকদের পাওনা, তাদের হক। বুধবার জামায়াতে ইসলামী পল্টন থানার উদ্যোগে শ্রমিকদের মাঝে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পল্টন থানা আমির শাহীন আহমদ খানের সভাপতিত্বে ঈদ উপহার বিতরণে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর পল্টন থানা সহকারী সেক্রেটারি মুস্তাফিজুর রহমান, থানা প্রচার ও মিডিয়া সম্পাদক মোহাম্মাদ আল-আমীন রাসেল, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা আবুল হাশেম লিটন, আনোয়ার হোসেন প্রমুখ।

ঈদের আগেই পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে কারখানা মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

তিনি বলেন, পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে কারখানা মালিকদের। এটা শ্রমিকদের পাওনা, তাদের হক।

বুধবার জামায়াতে ইসলামী পল্টন থানার উদ্যোগে শ্রমিকদের মাঝে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পল্টন থানা আমির শাহীন আহমদ খানের সভাপতিত্বে ঈদ উপহার বিতরণে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর পল্টন থানা সহকারী সেক্রেটারি মুস্তাফিজুর রহমান, থানা প্রচার ও মিডিয়া সম্পাদক মোহাম্মাদ আল-আমীন রাসেল, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।

এতে আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা আবুল হাশেম লিটন, আনোয়ার হোসেন প্রমুখ।

(বাংলাদেশের অর্থনীতি ডটকম/ ২৬ মার্চ ২০২৫)

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন