1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

রুপালী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি রুপালী ব্যাংক পিএলসি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (২২ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি ২ টাকা ৯ পয়সা লোকসান করেছে। গত বছর একই সময়ে ৩ পয়সা আয় হয়েছিল।

আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত লোকসান হয়েছে ৫ টাকা ৪৮ পয়সা। গত বছরের একই সময়ে সমন্বিত আয় ছিল ৯ পয়সা।

দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৫৩ পয়সা, যা গত বছরের একই সময়ে ৫৮ পয়সা ছিল।

গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য ছিল ৯ টাকা ৩৭ পয়সা।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন