1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

যথাযোগ্য মর্যাদায় নোয়াখালীতে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস

  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

নানান কর্মসূচীর মধ্য দিয়ে সারাদেশের ন্যায় নোয়াখালীতেও পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস।

দিবসটি উপলক্ষে আজ ভোর ৬ টায় নোয়াখালী জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শুরু হয় দিনের কার্যসূচি।

এসময় জুলাই শহীদদের স্মরণে জেলা প্রশাসন, পুলিশ সহ জেলার সকল সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনে পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন, সিভিল সার্জন ডাঃ আনোয়ার হোসেন, জেলা পরিষদ প্রশাসক হারুন অর রশিদ, জেলা বিএনপির আহবায়ক মাহাবুব আলমগীর আলো সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া বেলা ১১ টায় নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

জেলা তথ্য অফিসের পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জুলাই আন্দোলনের ওপর বস্তুনিষ্ঠ ও নৈর্ব্যত্তিক দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের ব্যবস্থা করেছে তথ্য অফিস।

এছাড়াও জেলার কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনসহ সকল উপজেলায় আলোচনা সভা ও শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা,শান্তি,সমৃদ্ধির জন্য দোয়া-প্রার্থনার আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন