1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শৈলকুপা উপশাখা উদ্বোধন

  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির ঝিনাইদহের লাঙ্গলবাঁধ বাজার শাখার অধীনে শৈলকুপা উপশাখা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) উদ্বোধন করা হয়েছে।

ব্যাংকের খুলনা অঞ্চল প্রধান আহমেদ আশিক রাজী প্রধান অতিথি হিসেবে এ উপশাখা উদ্বোধন করেন।

ব্যাংকের সিনিয়র এ্যাসিট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. মাহফুজুল ইসলাম, লাঙ্গলবাঁধ বাজার শাখার ব্যবস্থাপক মো. আব্দুল করিম, শৈলকুপা উপশাখা ইনচার্জ জাহাঙ্গীর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এখন থেকে গ্রাহকগণ এই উপশাখা থেকে আমানত, বিনিয়োগ, রেমিট্যান্স সেবাসহ সব ধরণের ইসলামী ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন