1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

ভৈরবের এএসপি নাজমুস সাকিবের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক অপপ্রচার

  • Update Time : শুক্রবার, ২৩ মে, ২০২৫

 

‎দৈনিক যুগান্তর পত্রিকার ২১ মে-২০২৫ অনলাইন সংস্কারের  প্রকাশিত “বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, সহকারী পুলিশ সুপারের বিরুদ্ধে মামলা” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কিশোরগঞ্জের ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ নাজমুস সাকিব।

তিনি তার প্রতিবাদ লিপিতে উল্লেখ করেছেন যে প্রকাশিত সংবাদে যে সকল ঘটনা উল্লেখ করা হয়েছে তা আদৌ সত্য নয়, বরং মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক।

ফেসবুক গ্রুপ থেকে তাকে চিনতাম কিন্তু তার সঙ্গে কোনো দিন আমার দেখা-সাক্ষাৎ হয়নি। তাকে আমি চিনিও না।

মামলায় উল্লেখ করা হয়েছে গত ৪ এপ্রিল ওই নারী আমার বাসায় অবস্থান করেছেন, আমি তার সঙ্গে শারীরিক মেলামেশা করেছি যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন।

এদিন আমার বাসায় স্ত্রী ছিল এবং আমি আমার কর্মস্থলে গুরুত্বপূর্ণ কাজে রাতে বাসায় ছিলাম না। ওই নারী ঢাকায় চাকরি ও বসবাস করেন।
ঢাকায় আমার কোনো বাসা নেই। আমাকে সামাজিক ও পেশাগতভাবে হয়রানি করা এবং অন্যায় ক্ষতিগ্রস্ত করতেই এ মিথ্যা  মামলাটি দায়ের করেছেন।
আমি আইনিভাবে লড়ব, ঘটনা তদন্ত করলেই প্রমাণ হবে তার অভিযোগটি অসত্য ও মিথ্যা।

সামাজিক ভাবে আমার মান সম্মান ক্ষুন্ন করতেই মিথ্যা মামলাটি করেছেন ওই নারী।
আমি প্রকাশিত সংবাদের জোর প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে সাংবাদিক ভাইদেরকে সত্য ঘটনা উদঘাটন পূর্বক সংবাদ প্রকাশ এবং মিথ্যা সংবাদ পরিহার করার জোর দাবি জানাচ্ছি।

‎মোঃ নাজমুস সাকিব।
‎সহকারী পুলিশ সুপার
(ভৈরব সার্কেল)
‎ কিশোরগঞ্জ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন