1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

রূপালী ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

রূপালী ব্যাংক পিএলসি’র চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ব্যবসায়িক পর্যালোচনা সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার চট্টগ্রামের ও.আর নিজাম রোডস্থ বিভাগীয় কার্যালয়ের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

এ সময় ব্যবস্থাপনা পরিচালক বলেন, ব্যাংকিং খাতের উন্নয়নে খেলাপী ঋণ আদায়ের কোনো বিকল্প নেই। খেলাপী ঋণ আদায় ও ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনসহ বিভিন্ন বিষয়ে তিনি শাখা ব্যবস্থাপকদের দিক নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও তিনি রূপালী ই-ব্যাংক অ্যাপ ও ফ্রি অনলাইন ব্যাংকিং সহ সব ধরনের অত্যাধুনিক ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দিতে শাখা ব্যবস্থাপকদের আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক এস.এম দিদারুল ইসলাম।

এ সময় বিভাগের আওতাধীন জোনাল ম্যানেজার ও কর্পোরেট শাখার নির্বাহীসহ সকল শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন