1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

ভারুয়াখালীতে আব্দুর রহিম হত্যাকাণ্ডের সাথে জামায়াতকে জড়িয়ে প্রকাশিত অসত্য সংবাদের প্রতিবাদ

  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
জামায়াত
১৩ জুলাই কক্সবাজার সদর উপজেলা ভারুয়াখালী ইউনিয়নে মসজিদের জমি দখলকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনায় ১৫ জুলাই নিহত আবদুর রহিম হত্যার সাথে জামায়াত কে জড়িয়ে কিছু সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত অসত্য সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম।
বিবৃতিতে তিনি বলেন, ১৩ জুলাই ভারুয়াখালীতে সংঘটিত ঘটনাটি মসজিদের জমি দখল ও উদ্ধার কে কেন্দ্র করে এলাকার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। প্রকৃত ঘটনা কে আড়াল করে রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে জামায়াত কে জড়িয়ে সংবাদ প্রকাশ অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত।
আমরা আবদুর রহিমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।
রাজনৈতিক দোষারোপ না করে সংঘটিত ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক প্রকৃত অপরাধীকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান করছি।
বার্তা প্রেরক
আবু মিহরান
জেলা প্রচার বিভাগ
কক্সবাজার জেলা
বাংলাদেশ জামায়াতে ইসলামী।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন