1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

পাইকগাছায় পূবালী ব্যাংকের ২৩৯তম উপশাখা উদ্বোধন

  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

 

খুলনার পাইকগাছায় পূবালী ব্যাংক পিএলসি ২৩৯ তম উপশাখার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সকালে পৌর সদরের উর্মিলা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এ শাখা উদ্বোধন হয়।

চুকনগর শাখা প্রধান সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক শেখ মো. সামছুদ্দোহা। বিশেষ অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. ফরিদ আহম্মেদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাইকগাছা সরকারী কলেজের অধক্ষ প্রফেসর সমরেশ রায়, অবসরপ্রাপ্ত উপাধক্ষ মিহির বরণ মন্ডল, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, সহকারী অধ্যাপক আজহারুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আজিজুল করিম, প্যানেল মেয়র এস এম তৈয়বুর রহমান, অ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি, অ্যাডভোকেট মোজাফ্ফার হাসান, পৌর বিএনপির আহবায়ক আসলাম পারভেজ, ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জান, শেখ জালাল উদ্দীন, মনোহর চন্দ্র সানা, ব্যাংক ম্যানেজার উজ্বল কুমার দাস, ঠিকাদার গাজী শহিদুল ইসলাম খোকন। সঞ্চালনা করেন ডেপুটি জুনিয়র অফিসার আবুল হাসান ফকির।

উপস্থিত ছিলেন পাইকগাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, সাবেক সম্পাদক এস এম আলাউদ্দিন সোহাগ, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, কৃষ্ণ রায়, মো. আবুল হাশেম, ব্যবসায়ী সুনিল মন্ডল, মিনারুল ইসলান, কাকড়া সমিতির সভাপতি অধিবাস সানা, অমরেন্দ্র নাথ মন্ডল, সাফিয়ার রহমান, বাবুরাম মন্ডল, ঠিকাদার আব্দুর সামাদ, ডা. ঋষিকেশ সাহা, অভিজিৎ রায় মানিক ও কেডি বাবু।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন