1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

জামায়াত আমিরের সর্বশেষ অবস্থার খোঁজ নিয়েছেন তারেক রহমান

  • Update Time : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন জামায়াত আমির শফিকুর রহমানের সর্বশেষ অবস্থার খোঁজ-খবর নিয়েছেন তারেক রহমান।

রবিবার বিএনপির দুই যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও হাবিব উন নবী খান সোহেল জামায়াত আমিরের সর্বশেষ অবস্থা গুলশানে ইউনাইটেড হাসপাতালে যান এবং চিকিৎসক ও আমিরের নেতৃবৃন্দের সাথে কথা বলেন।

এ্যানি বলেন, ‘আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা জামায়াত আমিরের শারীরিক অবস্থা জানতে এসেছি।’

আমিরের দ্রুত সুস্থ কামনায় তারেক রহমানের পক্ষ থেকে একটি ফুলের তোড়া জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের কাছে দেন বিএনপির এই দুই নেতা।

শনিবার ইউনাইটেড হাসপাতালে জামায়াত আমির শফিকুর রহমানের হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার হয়। এখন তিনি সিসিইউতে চিকিতসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন