1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

বিনা প্রতিদ্বন্দ্বিতা বাতিল, হারাতে হবে ‘না’ ভোটকে: ইসি সানাউল্লাহ

  • Update Time : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে থাকছে না ইভিএম। তবে ‘না’ ভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে আরও গুরুত্ব দিয়ে। বিনা প্রতিদ্বন্দ্বীকে জিততে হলে ‘না’ ভোটকে হারাতে হবে। জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেছেন, কেন্দ্রে ভোট গণনার সময় সাংবাদিক থাকতে পারবেন।

আজ সোমবার (১১ আগস্ট) ‘গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২, সংশোধন অধ্যাদেশ ২০২৫’ নিয়ে ইসির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার।

সানাউল্লাহ বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ২০২৫ এর খসড়া চূড়ান্ত হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইভিএম প্রকল্প বাতিল করা হয়েছে।

নির্বাচন কমিশনার বলেন, ‘না’ ভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছ। কোনো আসনে একজন প্রার্থী থাকলে সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবে না। সেখানে ‘না’ ভোট হবে। দুজন প্রার্থী সমপরিমাণ ভোট পেলে লটারি নয় পুনরায় নির্বাচন হবে।

ইসি সানাউল্লাহ জানান, নতুন বিধিমালা অনুযায়ী কোনো আসনে একজন প্রার্থী থাকলে তাকে `না’ ভোটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। যদি ‘না’ ভোট বেশি হয়, তাহলে ওই আসনে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইসি জানান, এখন থেকে কমিশন যেকোনো নির্বাচনী এলাকার ফল স্থগিত বা বাতিল করার ক্ষমতা রাখবে। আচরণবিধি লঙ্ঘনের জন্য শাস্তিমূলক ব্যবস্থা কার্যকরের বিধানও অন্তর্ভুক্ত করা হয়েছে।

ভোট গণনার সময় সেখানে সাংবাদিক উপস্থিত থাকতে পারবেন। তবে গণনার মাঝখানে তিনি বেরোতে পারবেন না বলে জানান কমিশনার।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন