1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

নতুন করে একটি গোষ্ঠী দেশে ফ্যাসিজম কায়েম করতে চাচ্ছে : শিবির সভাপতি

  • Update Time : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতার মোহে দেশে ফ্যাসিজম সৃষ্টি করেছিল। গুম, খুন, আয়নাঘর তৈরি করে বিরোধী রাজনীতিবিদদের বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর সারাদেশ জুড়ে নারকীয় তাণ্ডব ও হত্যাকাণ্ড চালিয়েছিল। কিন্তু ২০২৪ এর ৫ আগস্ট এই ফ্যাসিজমের চূড়ান্ত পতন ঘটেছে। এখনই উত্তম সময় পুরো জাতিকে ঐক্যবদ্ধ হয়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার । কিন্তু বড়ই দুর্ভাগা জাতি আমরা যে, এখন নতুন করে একটি গোষ্ঠী দেশে ফ্যাসিজম কায়েম করতে চাচ্ছে। কিন্তু ইসলামী ছাত্রশিবির সেই ফ্যাসিজম কায়েমের কোনো সুযোগ দেবে না।

সোমবার (১১ আগস্ট) বিকেলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যোগে সাতকানিয়ার কেরানীহাট এলাকায় সাতকানিয়া রিসোর্ট কমপ্লেক্স কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, ১৯৭৭ সালের ৬ ফেরুয়ারি ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা হয়েছিল। ছাত্রশিবির না হলে দেশের স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামের নাম নেয়া যেত না। ছাত্র শিবির কেবল একটি রাজনৈতিক সংগঠন নয়; দেশের ছাত্র সমাজের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছে দেয়ার জন্য ছাত্রশিবির নিরলসভাবে কাজ করা যাচ্ছে।

তিনি বলেন, এই কাজ করতে গিয়ে শিবিরের অনেক নেতাকর্মী শহীদ হয়েছেন। শুধুমাত্র সাতকানিয়া- লোহাগাড়ায় শহীদ হয়েছেন ১৩ জন। এই সংগ্রাম আমাদের চালিয়ে নিতে হবে। এই সংগ্রামের মধ্য দিয়ে বাংলার জমিনে একদিন ইসলাম প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ।

শাখা সভাপতি আসিফ উল্লাহ আরমানের সভাপতিত্বে ও সেক্রেটারি ডিএম আসহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের নায়েবে আমির ড. মাওলানা হেলাল উদ্দিন মো: নোমান, সাতকানিয়া জামায়াতের সাবেক আমির বীর মুক্তিযোদ্ধা ডাক্তার নুরুল হক, দক্ষিণ জেলা জামায়াতের শূরা সদস্য এম ওয়াজেদ আলী, চট্টগ্রাম দক্ষিণ জেলা শিবিরের সাবেক সভাপতি যথাক্রমে, শাহাদত হোসাইন, নুরুল হক, মোহাম্মদ আইয়ুব আলী ও আলী হোসেন।

শিবির সভাপতি জাহিদুল ইসলাম আরো বলেন, ইসলামী ছাত্রশিবির আজ ছাত্র সমাজের কাছে প্রাণের সংগঠনে পরিণত হয়েছে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা শিবিরের পতাকাতলে শামিল হচ্ছে। এই অগ্রযাত্রাকে রোধ করার জন্য একটি রাজনৈতিক দলের নেতারা তাদের দলীয় সভা সমাবেশে ১০ মিনিটের বক্তব্যে নয় মিনিট ইসলামী ছাত্রশিবিরের নামে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে। তাদের নিজেদের কোনো এজেন্ডা নাই। তারা এসবের মাধ্যমে বাংলাদেশে আরেকটি ফ্যাসিজম কায়েম করতে চায়। এসবের বিরুদ্ধে ছাত্র সমাজসহ দেশবাসীকে সজাগ হওয়ার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন