1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

যমুনা ব্যাংক পিএলসির ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং সম্প্রতি রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এই সভায় ব্যাংকিং সেবা গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ব্যাংকের চলমান ব্যবসায়িক কার্যক্রম, গ্রাহকসেবা উন্নয়ন, টেকসই ব্যাংকিং এবং ব্যাংকের অগ্রগতিমূলক কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান রবিন রাজন সাখাওয়াত এবং বিশেষ অতিথি ছিলেন পরিচালক আলহাজ্ব নূর মোহাম্মদ। সভায় সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ।

মিটিংয়ে ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের সকল শাখা ও উপশাখার ব্যবস্থাপকগণ এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন