1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

ইসলামী ব্যাংকের রাজশাহী জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির রাজশাহী জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) রাজশাহীর ভিক্টোরিয়া কনভেনশন হলে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একেএম মাহবুব মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডাইরেক্টর শামসুল আরেফীন।

আরও বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবুল লাইস মোহাঃ খালেদ এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মাদ নুরুল করিম।

এছাড়াও বিভিন্ন সেশনে বক্তব্য দেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ সাইফুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ রুস্তম আলী, ও ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এসএম কাউছার। সম্মেলনে জোনের অধীন শাখাপ্রধান ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের স্বত্বাধিকারীগণ অংশগ্রহণ করেন।

বাংলাদেশের অর্থনীতি ডটকম/

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন