1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

বৈদেশিক ব্যাংকিং সেবা আধুনিকীকরণে মে ইন্টারন্যাশনালের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত ব্যাংকিং সেবা আরও সহজ, দ্রুততর ও নিরাপদ করতে এনআরবিসি ব্যাংক ও মে ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিসেস লিমিটেড এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির আওতায় এনআরবিসি ব্যাংক তথ্য-প্রযুক্তি ব্যবহার করে তাৎক্ষণিক ভেসেল মুভমেন্টস, কন্টেইনার ট্র্যাকিং এবং আমদানিকৃত পণ্যের মূল্য যাচাই করতে পারবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এনআরবিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এনআরবিসি ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান এবং মে ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিসেস লিমিটেড-এর পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমিনুল কবির।

এ সময় আরও উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান হাসনাত রেজা মহিব্বুল আলম এবং মে ইন্টারন্যাশনালের উপব্যবস্থাপনা পরিচালক লায়লা কাওকাইন আরা সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মে ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিসেস লিমিটেড একটি তথ্য প্রযুক্তি নির্ভর ম্যারিটাইম ডাটা ও পণ্যের মূল্য এনালাইটিক্সভিত্তিক আধুনিক প্ল্যাটফর্ম।

এই প্ল্যাটফর্মের মাধ্যমে এনআরবিসি ব্যাংকের ডিউ ডিলিজেন্স প্রক্রিয়া আরও উন্নত হবে এবং বৈদেশিক বাণিজ্য-সম্পর্কিত ঝুঁকি হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন