1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

পানির নিচেও ছবি তোলা যাবে অপো’র নতুন ফোনে

  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
অপো

সেলফির পরে এবার স্মার্টফোন ফটোগ্রাফিতে নতুন ট্রেন্ড সেট করতে যাচ্ছে অপো। দেশের বাজারে এবার তারা আন্ডারওয়াটার ফটোগ্রাফি ফিচার সম্বলিত রেনো১৩ সিরিজের নতুন দুটি ফোন উন্মোচন করেছে। এই ফোনে পানির দুই মিটার নিচেও ত্রিশ মিনিট পর্যন্ত স্বচ্ছ ছবি ও ভিডিও ধারণের সুযোগ থাকছে। ফোন দুটি হলো ‘অপো রেনো১৩ ৫জি’ এবং ‘অপো রেনো১৩ এফ’।

৯ ফেব্রুয়ারি এক রিভার ক্রুজ প্রোগ্রামের মাধ্যমে সাংবাদিক সম্মেলনে স্মার্টফোন দুটির বিস্তারিত তথ্য তুলে ধরেন অপো বাংলাদেশের প্রডাক্ট ট্রেনিং ম্যানেজার এম এইচ রাকিব। এ সময় উপস্থিত ছিলেন অপো বাংলাদেশ এর ব্রান্ড প্রমোশন ম্যানেজার নাজমুস সাকিব।

এ সময় জানানো হয়, এই স্মার্টফোনে রয়েছে আইপি৬৯-রেটেড ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স। যা ধুলোবালি ও পানি থেকে ডিভাইসটিকে সর্বোচ্চ মানের সুরক্ষা দিতে সক্ষম। ফোনটি ব্যবহারকারীদের পানির ২ মিটার তলদেশেও ৩০ মিনিট পর্যন্ত স্বচ্ছ ছবি ও ভিডিও ধারণের সুযোগ দেবে। এ সময় পর্যাপ্ত আলো ও রঙের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে অপো’র এআই কালার ক্যালিব্রেশন অ্যালগরিদম। এটি ফোকাস, রঙ এবং কনট্রাস্টের সমন্বয়ে ভূমিকা রাখে।

এতে রয়েছে এআই লাইভফটো’র নতুন ফিচার, এআই প্রযুক্তি ব্যবহার করে বিদ্যমান লাইভ ফটো সুবিধাকে বহুমাত্রায় বৃদ্ধি করে এবং প্রিয় মুহূর্তগুলোকে প্রাণবন্ত করে তোলে। শাটার প্রেস করার পূর্বে ও পরবর্তীতে এটি স্বয়ংক্রিয়ভাবে ১.৫ সেকেন্ড এর ‘টাইম ক্যাপসুল’ রেকর্ড করে নেয়। ব্যবহারকারীরা তাদের পছন্দের মুহূর্তগুলো নিখুঁতভাবে ক্যামেরাবন্দি করতে পারবেন।

এই স্মার্টফোনের ‘এআই এডিটর’ স্যুট দিচ্ছে- ‘এআই ক্লিয়ারিটি এনহেন্সার’। এই ফিচারটি ঝাপসা কিংবা লো-রেজ্যুলেশনের ছবিকে হাই-কোয়ালিটি ভিজ্যুয়ালে রূপান্তরে সাহায্য করে। এআই আনব্লারের মাধ্যমে মোশন-ব্লারড শটের শার্পনেস বৃদ্ধি করবে। এআই রিফ্লেকশন রিমুভারের মাধ্যমে অযাচিত রিফ্লেকশন মুছে ফেলবে। এআই ইরেজার ২.০ ছবির সৌন্দর্য ঠিক রেখেই অপ্রয়োজনীয় বিষয় সরিয়ে দেবে।

গেমার্স ও স্ট্রিমারদের রয়েছে ‘এআই লিংকবুস্ট ২.০’। এটি ‘লো-সিগনাল’ অথবা ‘ক্রাউডেড এরিয়া’তে ‘সিগন্যাল রিসেপশন অ্যান্ড প্রায়োরাইটাইজিংয়ের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নেটওয়ার্ক শক্তিশালী রাখতে ভূমিকা রাখে। ৯টি ৩৬০° ডিগ্রি অ্যান্টেনা, ডুয়েল-চ্যানেল ওয়াই-ফাই, ব্লুটুথ অ্যাসিলারেশনের মাধ্যমে এ প্রযুক্তি নির্বিঘ্ন, নিরবচ্ছিন্ন গেমিং, স্ট্রিমিং ও ফাইল শেয়ারিং অভিজ্ঞতা দিয়ে থাকে।

অপো রেনো১৩ সিরিজে রয়েছে এআই সম্বলিত আরও কিছু উন্নত প্রযুক্তির ডকুমেন্টেশন টুলস। যার মধ্যে থাকছে লেখা সামারাইজেশন ও এডিটিংয়ের জন্য ডকুমেন্টস অ্যাপ, ফরম্যাটিং ও কনটেন্ট এক্সপ্যানশন সক্ষমতার এআই অ্যাসিস্ট্যান্ট নোটস। এই ফোনের আপগ্রেডেড এআই টুলবক্স ২.০ আরও বেশি ভাষা সাপোর্ট করে এবং অ্যাক্টিভ অ্যাপগুলোর সঙ্গে তা সহজেই ব্যবহার করা যায়। আইওএস অপারেটিং সিস্টেমের সঙ্গে সংযোজন। এই স্মার্টফোনের মাধ্যমে ‘ও+’ কানেক্ট অ্যাপ ব্যবহার করে সহজেই আইফোনেও ছবি, ভিডিও ও অন্যান্য ফাইল শেয়ার করা যাবে।

রেনো১৩ ৫জি স্মার্টফোনটিতে থাকছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫৯ ইঞ্চি ডিসপ্লে। ৫৬০০এমএএইচ ব্যাটারি যা ৮০ ওয়াট সুপারভোগ চার্জিং সুবিধা দেবে। ১২ জিবি র‍্যাম (১২ জিবি এক্সটেন্ডেড) এবং ২৫৬জিবি স্টোরেজের ফোনটি পাওয়া যাবে পাম হোয়াইট এবং লুমিনাস ব্লু এই দুটি রঙে। দাম ৬৯ হাজার ৯৯০ টাকা।

রেনো১৩ এফ ৪জি স্মার্টফোনটিতে থাকছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬৭ ইঞ্চি ওলেড ডিসপ্লে। ৫৮০০ এমএএইচ ব্যাটারির ৪৫ ওয়াট সুপারভোগ চার্জিং সুবিধা থাকছে ফোনটিতে। ৮ জিবি র‍্যাম (৮ জিবি এক্সটেন্ডেড) এবং ২৫৬ জিবি রমের ফোনটি পাওয়া যাবে পাম পার্পল এবং গ্রাফাইট গ্রে রঙে। দাম ৩৪ হাজার ৯৯০ টাকা।

১১ ফেব্রুয়ারি পর্যন্ত ফোন দুটি প্রি-অর্ডার করা যাবে। যেখানে থাকছে অনলাইন লটারির মাধ্যমে বিশেষ উপহার জেতার সুযোগ। এছাড়াও রয়েছে অপো ট্রাভেল ব্যাগ এবং অপো সুপার শিল্ড কার্ডসহ অনেককিছু।

বাংলাদেশের অর্থনীতি ডটকম/

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন