1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

বিবিএস ক্যাবলসের লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা

  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিনিধিঃ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিবিএস ক্যাবলস লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে।

আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৪ টাকা ৫ পয়সা লোকসান হয়েছে।  আগের বছর শেয়ার প্রতি ৬৩ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৮ টাকা ১ পয়সা।

আগামী ২৪ ডিসেম্বর, বুধবার সকাল ১০টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন