1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দেবেন আজ

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি, গণভোটসহ নানা বিষয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে বিএনপি-জামায়াতে ইসলামীসহ দেশের রাজনৈতিক দলগুলো।

একদিকে পাঁচ দফা দাবিতে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে জামায়াতসহ আটটি দল। অন্যদিকে নির্বাচনের দিনেই গণভোট এবং জুলাই সনদে নোট অব ডিসেন্ট থাকা না থাকা প্রসঙ্গে মাঠে সরব বিএনপিসহ সমমনা দলগুলো।

এর মধ্যে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণার দিনকে ঘিরে আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি নিয়েও দেশের রাজনীতিতে বিরাজ করছে উত্তেজনা। এমন প্রেক্ষাপটে জাতীর উদ্দেশে ভাষণ দিতে আসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

ড. ইউনূসের ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড সরাসরি সম্প্রচার করবে।

সর্বশেষ গত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন