1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস

  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১৪ কোটি ৯৮ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ৭৭ লাখ ৬৯ হাজার টাকার।

১০ কোটি ৭২ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে খান ব্রাদাস্‌ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- রানার অটোমোবাইলস পিএলসি , ওরিয়ন ইনফিউশন লি:, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি , সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি. , সামিট এলায়েন্স পোর্ট লি: , বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন