1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

স্বর্ণের দাম আরও বাড়লো

  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

দেশের বাজারে স্বর্ণের দাম আরও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে এক হাজার ৫৭৪ টাকা। এতে নতুন দাম দাঁড়িয়েছে দুই লাখ ১২ হাজার ১৪৫ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। এটি মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

সোমবার (১ ডিসেম্বর) রাতে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ এক হাজার ৫৭৫ টাকা বেড়ে দুই লাখ ১২ হাজার ১৪৫ টাকায় দাঁড়িয়েছে। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ এক হাজার ৪৯৩ টাকা বাড়িয়ে দুই লাখ দুই হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। সেই সঙ্গে ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ এক হাজার ২৮৩ টাকা বাড়িয়ে নতুন দাম এক লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় এক হাজার ৯৭ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা।

এদিকে, স্বর্ণের দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে চার হাজার ২৪৬ টাকা। এছাড়া প্রতি ভরি ২১ ক্যারেটের রুপার দাম চার হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম তিন হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম দুই হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন