1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

ময়মনসিংহে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

ময়মনসিংহ অঞ্চলে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর উদ্যোগে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

অদ্য ২৭ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী। এছাড়াও অনুষ্ঠানে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বীমা গ্রাহকদের মাঝে দাবির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

এ সময় বক্তারা সময়মতো ও স্বচ্ছভাবে বীমা দাবি পরিশোধের মাধ্যমে গ্রাহক আস্থা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ময়মনসিংহ অঞ্চলে বীমা ব্যবসার সম্প্রসারণ, সেবার মানোন্নয়ন এবং মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

অনুষ্ঠানটি অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে এবং পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর ব্যবসা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন