1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

নাভানা ফার্মার বার্ষিক সাধারণ সভায় ১৪% নগদ লভ্যাংশ অনুমোদন

  • Update Time : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি’র ৩৯তম বার্ষিক সাধারণ সভা ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।

সভায় শেয়ারহোল্ডারগণ ৩০ জুন ২০২৫ সমাপ্ত বছরের জন্য ১৪ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন।

বৃধবার (৩১ ডিসেম্বর) কোম্পানিটি এক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক সাইকা মাজেদ।

এ সময় উপস্থিত ছিলেন, কোম্পানির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ড. সাইদ আহমেদ, অন্যান্য পরিচালকবৃন্দ, কোম্পানির অডিটর ও ব্যবস্থাপনা কর্মকর্তাবৃন্দ।

সভায় শেয়ারহোল্ডারগণ ২০২৪–২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা অনুমোদন করেন, যা শুধুমাত্র সাধারণ শেয়ারহোল্ডারগণের জন্য প্রযোজ্য।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন