1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

ব্লকে ২৩ কোটি টাকার লেনদেন

  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ২০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।কোম্পানিগুলোর মোট ২৮ লাখ ১৪ হাজার ৯৬৫টি শেয়ার ৮৪ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৩ কোটি ৯৬ লাখ ০৬ হাজার টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ব্লকে সবচেয়ে বেশি ফাইন ফুডসের ৮ কোটি ৯৬ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা জিকিউ বলপেনের ৩ কোটি ৩৩ লাখ ৭৭ হাজার টাকার ও তৃতীয় স্থানে থাকা ডাচ-বাংলা ব্যাংকের ২ কোটি ২৭ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন