1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

ওয়ালটন হাই-টেকের পর্ষদ সভা তারিখ ঘোষণা

  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে।

আগামী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৪টায় কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর থেকে ডিসেম্বর, ২০২৫) ও অর্ধবার্ষিক প্রান্তিকের (জুলাই থেকে ডিসেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

২০১৯ সালে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ৩৩৩ কোটি ২২ লাখ ১০ হাজার টাকা। সেই হিসেবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩৩ কোটি ৩২ লাখ ২১ হাজার ১৭৭টি। এর মধ্যে, সর্বশেষ ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৬১ দশমিক ০৯ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ০ দশমিক ৭৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩৮ দশমিক ১৬ শতাংশ শেয়ার রয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন