1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

পূবালী ব্যাংকের বন্ডের অর্থ উত্তোলন সম্পন্ন করেছে ইউসিবি ইনভেস্টমেন্ট

  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

পূবালী ব্যাংক পিএলসির ৫০০ কোটি টাকার পঞ্চম সাব-অর্ডিনেটেড বন্ডের অর্থ উত্তোলন সফলভাবে সম্পন্ন করেছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। যা পূবালী ব্যাংক পিএলসির সঙ্গে ইউসিবি ইনভেস্টমেন্টের চতুর্থ মাইলফলক লেনদেন হিসেবে বিবেচিত।

সম্প্রতি ঢাকায় অবস্থিত পূবালী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ লেনদেনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের অন্যতম শীর্ষ ইনভেস্টমেন্ট ব্যাংক ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড উক্ত বন্ডের অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করে। এই বন্ড ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ পূবালী ব্যাংক পিএলসি-এর টায়ার–টু (Tier-II) মূলধন ভিত্তি শক্তিশালী করতে সহায়তা করবে, যার ফলে ব্যাংকটি তার ঋণ কার্যক্রম সম্প্রসারণ, আরও বৃহত্তর গ্রাহকগোষ্ঠীকে সেবা প্রদান এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানজীম আলমগীর, এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন