1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

অগ্রণী ব্যাংকের রেকর্ড পরিচালন মুনাফা

  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

রাষ্ট্রীয় মালিকানার অগ্রণী ব্যাংক ২০২৫ সালে ২ হাজার ৫০২ কোটি টাকার পরিচালন মুনাফা করেছে। আগের বছরের তুলনায় যা ৯৯১ কোটি টাকা বা প্রায় ৬৬ শতাংশ বেশি। গতবছর ব্যাংকটির খেলাপি ঋণ কমেছে তিন হাজার ৩৮৭ কোটি টাকা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এ তথ্য জানান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আনোয়ারুল ইসলাম। ব্যাংকের ইতিহাসে এই মুনাফা সর্বোচ্চ বলে জানান তিনি।

ব্যাংকের এমডি বলেন, আদায় জোরদারের ফলে গত বছর শেষে খেলাপি ঋণ কমে ২৮ হাজার ৬১৬ কোটি টাকায় নেমেছে। মোট ঋণের যা ৩৫ দশমিক ৫২ শতাংশ। এক বছর আগে ৩২ হাজার ২ কোটি টাকা বা মোট ঋণের ৪০ দশমিক ৪৯ শতাংশ ছিল খেলাপি। গতবছর মোট ১০ হাজার ২৩৪ কোটি টাকার আদায় করা হয়েছে। আগের বছর আদায়ের পরিমাণ ছিল এক হাজার ৭২৬ কোটি টাকা।

তিনি জানান, গত বছর আদায়ের মধ্যে এক হাজার ৯ কোটি টাকা নগদ, ৮৫৭ কোটি টাকা অবলোপন ও ৭৯ কোটি টাকা অবলোপন থেকে আদায় এবং ৮ হাজার ৩৬৮ কোটি টাকা পুনঃতপশিল হয়েছে। চলতি বছর ১২ হাজার ২০০ কোটি টাকা আদায়ের মাধ্যমে খেলাপি ঋণ ২০ শতাংশের নিচে নামিয়ে আনার লক্ষ্য নেওয়া হয়েছে।

ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর শেষে অগ্রণী ব্যাংকের আমানত ছিল ৯৯ হাজার ২৩২ কোটি টাকা। গত বছর শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৩ হাজার ৬৪ কোটি টাকায়। এক বছরে আমানত বেড়েছে ১৩ হাজার ৮৩২ কোটি টাকা।

একই সময়ে ঋণ ১ হাজার ৫৩৬ কোটি টাকা বেড়ে হয়েছে ৮০ হাজার ৫৭৩ কোটি টাকায়। ব্যাংকটির মাধ্যমে আমদানি ও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সও অনেক বেড়েছে। তবে রপ্তানি সামান্য কমেছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন