1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

নাভানা ফার্মায় আদনান ইমাম-আনিসুজ্জামানের থাবা

  • Update Time : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

অভিযোগ পত্রে তিনি উল্লেখ করেছেন, গত ৫ আগস্ট ২০২৪ তারিখে আওয়ামীলীগ সরকারের পতনের পর প্রতিষ্ঠানটির পরিচালক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন বহু মামলার পলাতক আসামী ও নাভানা ফার্মার সাবেক পরিচালক আদনান ইমাম ও তার বোন জাহারা রসুল, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান ও তার স্ত্রী ইমরানা জামান। পরবর্তীতে তৎকালিন পরিচালনা পর্ষদের সভায় তা গৃহীত হয়। পদত্যাগ গৃহীত হওয়ার পর তা যথাযথভাবে বিএসইসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কে অবহিত করা হয়। পাশাপাশি কোম্পানির ওয়েব সাইটে তা মেটেরিয়াল ইনফরমেশন সেকশনে প্রকাশ করা হয়। তাদের পদত্যাগের পর ইতিমধ্যে দুইটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ জানুয়ারি বিকাল ৩টায় কোম্পানিটির হাইব্রিড পদ্ধতিতে বোর্ড সভা চলাকালিন জুম লিংকের মাধ্যমে তারা সভায় ঢুকে পড়েন।

অভিযোগ পত্রে সাইকা মাজেদ আরও উল্লেখ করেন, তিনি অন্যান্য স্বতন্ত্র পরিচালকদের নিয়ে সভাটি পরিচালনা করছিলেন। সাইকা মাজেদ তাদেরকে (আদনান ইমাম ও তার বোন জাহারা রসুল, আনিসুজ্জামান ও তার স্ত্রী ইমরানা জামান)  সভা থেকে বের হয়ে যেতে বার বার অনুরোধ করেন। কিন্তু তারা রাজী না হওয়ায় তিনি আইটি টিমের সহায়তায় তাদেরকে সভা থেকে বের করে দিতে চাইলে কোম্পানির বর্তমান ডিএমডি ডা. সাঈদ আহমেদ তাকে বাধা দেন। পাশাপাশি সাঈদ আহমেদ ওই পদত্যাগকারী, পলাতক আসামী, দুস্কৃতিকারীদের সাথে মিলে সাইকা মাজেদ ও স্বতন্ত্র পলিচালকদের হুমকি ধামকি দিতে থাকেন। ওই পরিস্থিতিতে এজেন্ডাভুক্ত মাত্র চারটি (দ্বিতীয় প্রান্তিকের আর্থিক হিসাব, ২০২৬ সালের বাজেট, ফ্যাক্টরীতে জেনেরিক প্রজেক্ট ও শ্রীলংকাতে সাবসিডিয়ারী/লিয়াজো অফিস) বিষয়ে আলোচনা শেষ করে সাইকা মাজেদ ও অন্যান্য স্বতন্ত্র পরিচালকরা সভাস্থল ত্যাগ করেন।

কোম্পানি সচিব লরেন্স শ্যামল মল্লিকের ব্যবহৃত অফিসিয়াল ল্যাপটপ, মোবাইল ও ইমেইল আইডি টেকনিক্যাল কারণ উল্লেখ করে সাঈদ আহমেদ তার আওতায় নিয়েছে। এখন পর্যন্ত সেগুলো ফেরত তিনি দেননি বলে অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে।

ল্যাপটপ, ফোন বা ইমেইল ব্যবহার করে অন্য কাউকে দিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রদান করতে পারে সাঈদ আহমেদ, এমনটাই ধারণা পোষণ করেছেন কোম্পানিটির বর্তমান চেয়ারম্যান সাইকা মাজেদ। এছাড়াও সাইকা মাজেদ ও স্বতন্ত্র পরিচালকদের অফিসে ঢুকার ক্ষেত্রে সাঈদ আহমেদ বাধা করছেন বলেও অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে।

এদিকে জানা গেছে, আজ (৫ ফেব্রুয়ারি) পুলিশ কোম্পানির ডিএমডি ডাঃ সাঈদ আহমেদ, ফাইন্যান্স ডিরেক্টর ও আমিনুল নামের এক কর্মকর্তাকে কোম্পানিটির গুলশানের কর্পোরেট অফিস থেকে আটক করে নিয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন