1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে লালমাটিয়ায় পূবালী ব্যাংকের ‘বাংলা কিউআর’ উদ্বোধন

  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

লেনদেন হচ্ছে ক্যাশলেস এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’, এই স্লোগানকে সামনে নিয়ে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে বাংলাদেশে ক্যাশলেস লেনদেন ব্যবস্থাকে আরও গতিশীল ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকার লালমাটিয়ায় ব্যাংকের পক্ষ থেকে ক্যাশলেস লালমাটিয়া র‌্যালি, বাংলা কিউআর কোড উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহনেওয়াজ খান।

এসময় আরও উপস্থিত ছিলেন, ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ ফয়জুল হক শরীফ, ঢাকা উত্তর অঞ্চলের অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক এ কে এম আব্দুর রকীব, উপ মহাব্যবস্থাপক ও অলটারনেটিভ ডেলিভারী চ্যানেল ডিভিশন প্রধান মোঃ রবিউল আলম, লালমাটিয়া সি-ব্লক জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের সভাপতি মোঃ আলমগীর সহ ব্যাংকের প্রধান কার্যালয়ে নির্বাহীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, বাংলাদেশ ব্যাংক সবসময়ই আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থার প্রসারে কাজ করে যাচ্ছে। পূবালী ব্যাংক পিএলসির মতো প্রতিষ্ঠানগুলো যখন মাঠপর্যায়ে গিয়ে গ্রাহক ও সাধারণ মানুষকে ডিজিটাল ও ক্যাশলেস লেনদেনের বিষয়ে উদ্বুদ্ধ করে, তখন তা দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করে। ডিজিটাল লেনদেন ব্যবস্থার মাধ্যমে আর্থিক কার্যক্রম যেমন দ্রুত ও সহজ হয়, তেমনি এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়।

অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী বলেন, ডিজিটাল ও ক্যাশলেস লেনদেন শুধু সময় ও খরচ সাশ্রয়ই করে না, বরং একটি স্বচ্ছ ও নিরাপদ আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি ক্যাশলেস লেনদেন ব্যবস্থার গুরুত্ব, ডিজিটাল ব্যাংকিং সুবিধা, নিরাপদ আর্থিক লেনদেন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আধুনিক ব্যাংকিং ব্যবস্থার ভূমিকা নিয়ে আলোচনা করেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন