1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক পিএলসি।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহামিনা আখতার ও হাসান তানভীর উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক মো. নোমান মিয়া, মো. মঈন উদ্দিন মাসুদ, তানভীর হাসনাইন মঈন, আবু নাসের মোহাম্মদ মাসুদ ও সালামুন নেছাসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।

পৃথকভাবে রূপালী ব্যাংক জিয়া পরিষদ, কর্মচারী সংঘ সিবিএ এবং গাড়ি চালক কল্যাণ সমিতির পক্ষ থেকেও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন