1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

এসিআই স্মার্ট টুলস ও পিকাবু ডট কম গ্রাহক সুবিধায় কৌশলগত সহযোগিতা

  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

দেশের গ্রাহকদের জন্য মানসম্মত টুলস পণ্যের সহজ প্রাপ্যতা নিশ্চিত করতে ACI Smart Tools কৌশলগত অংশীদারিত্বে যুক্ত হয়েছে দেশের অন্যতম ই-কমার্স প্ল্যাটফর্ম Pickaboo-এর সঙ্গে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছে।

রাজধানীর ACI Center-এ আয়োজিত আনুষ্ঠানিক অনুষ্ঠানে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার আবদুল্লাহ আল ইমরান, এ সি আই মটরস্ লিমিটেড এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ মিনহাজ উদ্দিন, পিকাবু.কম। এছাড়া উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা গ্রাহককেন্দ্রিক সেবা সম্প্রসারণ ও ডিজিটাল প্ল্যাটফর্মে ব্র্যান্ডের উপস্থিতি জোরদার করার বিষয়ে আশাবাদ প্রকাশ করেন।

ACI Smart Tools, যা ACI Motors Ltd.-এর একটি অঙ্গপ্রতিষ্ঠান, বর্তমানে ৩০০টিরও বেশি স্মার্ট পণ্য নিয়ে বাজারে কার্যক্রম পরিচালনা করছে। এর পোর্টফোলিওতে রয়েছে হ্যান্ড টুলস, পাওয়ার টুলস, ওয়েট স্কেল, এয়ার কম্প্রেসর এবং বিভিন্ন টুলস অ্যাক্সেসরিজ। উন্নত গুণগত মান, টেকসই পারফরম্যান্স, ব্যবহারবান্ধব ডিজাইন এবং নির্ভরযোগ্য আফটার-সেলস সার্ভিসের মাধ্যমে ব্র্যান্ডটি ইতোমধ্যেই পেশাদার কারিগর, উদ্যোক্তা ও সাধারণ ব্যবহারকারীদের আস্থা অর্জন করেছে।

এই সহযোগিতার মাধ্যমে দেশের গ্রাহকরা অনলাইনে সহজেই ACI Smart Tools-এর পণ্য অর্ডার করতে পারবেন, যা দ্রুত ডেলিভারি ও ঝামেলামুক্ত কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করবে। গ্রাহকরা সরাসরি অনলাইনে পণ্য কিনতে ভিজিট করতে পারেন: https://www.pickaboo.com/shop/aci-smart-tools।
সংশ্লিষ্টরা মনে করেন, এই উদ্যোগ ডিজিটাল কমার্স প্ল্যাটফর্মে ACI Smart Tools-এর অবস্থান আরও শক্তিশালী করবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন