1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

বলিভিয়ায় টাকাভর্তি সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৫

  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে দেশটির জাতীয় মুদ্রায় ঠাসা একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে ঘটা এই দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। বিমানটি আছড়ে পড়ার সময় কয়েকটি যানবাহনের ওপর পড়লে সেগুলোও দুমড়েমুচড়ে যায়।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্সেলো স্যালিনাস জানিয়েছেন, নতুন ছাপানো নোট নিয়ে সেনাবাহিনীর একটি হারকিউলিস সি-১৩০ কার্গো উড়োজাহাজ এল আলতো বিমানবন্দরের দিকে যাচ্ছিল। কিন্তু অবতরণের সময় রানওয়ে থেকে বিচ্যুত হয়ে সেটি পাশের মহাসড়কে বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে গেলে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তা নিয়ন্ত্রণে আনেন। বিমানবন্দরের ফায়ার সার্ভিস প্রধান পাভেল তোভার জানিয়েছেন, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের মধ্যে কতজন বিমানে ছিলেন আর কতজন গাড়িতে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিমান বাহিনীর জেনারেল সার্জিও লোরা জানান, সান্তাক্রুজ থেকে আসা ওই বিমানে ৬ জন ক্রু ছিলেন। তাদের মধ্যে চারজনের মরদেহ পাওয়া গেলেও বাকি দুজনের খোঁজ এখনো চলছে। উদ্ধার অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন