1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

রাজশাহীতে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

রাজশাহী অঞ্চলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস‍্যুরেন্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনসুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনসুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই প্রতিষ্ঠানের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।

সভায় বক্তারা গ্রাহকদের ন্যায্য ও দ্রুত বীমা দাবি নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সময়মতো দাবি পরিশোধের মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জনই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। পাশাপাশি মাঠপর্যায়ে ব্যবসা সম্প্রসারণ, সেবার মানোন্নয়ন এবং আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে কোম্পানির কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে রাজশাহী অঞ্চলের বিভিন্ন শাখার কর্মকর্তারা অংশ নেন এবং বীমা দাবির চেক গ্রাহকদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন