1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বনানী শাখা নতুন স্থানে স্থানান্তরিত

  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বনানী শাখা সেঞ্চুরি ট্রেড সেন্টার, হোল্ডিং নং ২৩, সড়ক নং ১৭, বনানী, ঢাকায় স্থানান্তর করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন প্রধান অতিথি হিসেবে নতুন স্থানে শাখার উদ্বোধন করেন।

রবিবার (১ মার্চ ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা নর্থ জোন প্রধান একেএম মাহবুব মোরশেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মজনুজ্জামান, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাবেক রেজিস্ট্রার প্রফেসর মোঃ শাহজাহান ও সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ নজরুল ইসলাম।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বনানী সেন্ট্রাল মসজিদের খতিব মাওলানা মোঃ আবুল কালাম আজাদ এবং স্বাগত বক্তব্য দেন বনানী শাখাপ্রধান মোঃ হাবিবুর রহমান। অনুষ্ঠানে গ্রাহক ও শুভানুধ্যায়ীবৃন্দও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন