1. bdsomachar24.news@gmail.com : Mohashin Hossain : Mohashin Hossain
  2. smtrs12@gmail.com : news :

পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম

  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬

দেশের বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন।

সোমবার (২ মার্চ) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর তিনি পদত্যাগপত্র সংক্রান্ত চিঠি দিয়েছেন বলে জানা গেছে।

চিঠিতে তিনি ব্যক্তিগত কারণে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। একই সঙ্গে পদত্যাগপত্র গ্রহণ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।

২০২৪ সালের ১০ সেপ্টেম্বর আইডিআরএ যোগদান করেন ড. এম আসলাম আলম। ওই বছর ৯ সেপ্টেম্বর ড. এম আসলাম আলমকে রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল। মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগ করলেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরও দেখুন